https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 25 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কয়রায় কেন্দ্রীয় আ.লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন মামুনের মতবিনিময়।

মোঃ বায়জিদ হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে মতবিনিময় অনুষ্ঠিত হয়।আ.লীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানা ইউনুছুর রহমানের এক মাত্র ছেলে।উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা আছে।

মত বিনিময় সভায় সাইফুল্লাহ্ আল মামুন বলেন,আমার বাবা দাদা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত ছিল।কয়রায় আ.লীগের দুর্দিনে আমার পরিবার হাল ধরেছে।আমি আ.লীগ সরকারের উন্নয়ন কয়রা ও পাইকগাছায় উপজেলায় তুলে ধরতে ব্যাপক গণসংযোগের কাজ করেছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি কোন ক্যান্ডিডেট না,যদি দল ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে বলেন তাহলে নির্বাচন করবো।

এসময় উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবির হোসেন,সাংবাদিক মোক্তার হোসেন,আব্দুল্যাহ আল জুবায়ের,বায়জিদ হোসেন,আতাউর রহমান তুহিন,আসিফ সিদ্দিকী,আব্দুল আলিম সহ জেলা যুবলীগ নেতা কনক সরকার, মো. তরিকুল ইসলাম সাগর, মেহেদী হাসান রনি, মোহসিন রেজা, আয়ুব আলী, মাকসুদুল আলম, মারুফ বিল্যাহ, শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,খুলনা জেলার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ‘মদিনাবাদ সানা পরিবারে’ সাইফুল্লাহ্ আল মামুনের জন্ম। তাঁর পিতার নাম এস, এম, ইউনুছুর রহমান,সানা ইউনুস নামে সুপরিচিত ছিলেন।তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নকল স্বর্ণ মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

বরুড়ার ১নং আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

হাদিসহ ৩ জনের ওপর হামলার আগাম তথ্য সরকারকে জানানো হয়েছিল

পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভেদ নিরসনের  ডাকা বৈঠক একাংশের বর্জন

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আ.লীগের সভাপতি শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান।

শ্যামনগরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা

গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।