https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলাসহ কর্মীকে মারধর ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সংবাদিক সম্মেলন

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২৪, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা কর্মীকে মারধর ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সাংবাদিক সম্মেলন করেছে আপেল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট প্রার্থীর ছেলে মোঃ আহসান উদ্দীন সরকার।

মঙ্গলবার ( ২৪ জানুয়ারী) বিকেল ৩ টায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের নিজ বাসায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লেখা লিখিত বক্তব্য আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ আহসান উদ্দীন সরকার অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমানের স্থানীয় কর্মীরা গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার, জিনারপুর বাজারে আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলেছে। একই ভাবে বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পোস্টার নামিয়ে নিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, গত রবিবার (২২ জানুয়ারী) ভোলাহাট উপজেলার বড়গাছী বাজারে স্থানীয় আওয়ামী লীগের কর্মী সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন। এবং সোমবার (২৩ জানুয়ারী) আপেল প্রতীকের কর্মী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের তোফাজ্জল এর ছেলে মোঃ হাবিবুল্লাহকে আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান, আনারুল ও মিলন অর্তকিত হামলা করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তী করা হয়। তিনি লিখিত বক্তব্যে আরো দাবী করেন, বর্তমানে নির্বাচনী এলাকায় আপেল প্রতীকের কর্মীবৃন্দ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব বিষয়ে রিটার্নিং অফিসার চাঁপাইনবাবগঞ্জ-২ উপ-নির্বাচন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী বরাবর লিখত অভিযোগ করেছেন বলে জানান। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আওয়ামী লীগের কোন কর্মী আপেল প্রতীকের কোথায়ও কোন পোস্টার ছিড়ে ফেলেনি। আমার নেতা-কর্মীদের উপর যে অভিযোগ করা হয়েছে তা সম্পর্ন মিথ্যা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সবজির দাম ক্রেতাদের ধরা ছোঁয়ার বাহিরে,কাঁচা বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট

ঝিনাইদহ কালীগঞ্জে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

গোমস্তাপুরে বিষপানে একজনের আত্মহত্যা

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জবি ছাত্রলীগ কর্মী পরিচয়ের আড়ালে ডাকাত

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত

মান্দায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল খেলার উদ্বোধন

বড়াইগ্রামে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে