https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 8 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

ঝিনাইদহ প্রতিধিনিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ ঈশ্বরবা গ্রামের জামতলার এলাকার মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাপস। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত তাপসের ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।

সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কচি তালুকদার

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

বড়াইগ্রামে যুবককে আটকে ২ লাখ টাকা মুক্তিপন দাবী

রোববার বিএনপিতে যোগ দিয়ে সোমবার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা