https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন

সুদানে সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় নিহত বাংলাদেশের ৬ বীর সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকলের মরদেহগুলো নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলিকপটারের মাধ্যমে মরদেহ পাঠানোর পর যথাযথ সামরিক মর্যাদায় এসব বীর সন্তানকে সমাহিত করা হবে।

এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে শহীদ সেনাদের মরদেহবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণকালে সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার সম্পন্ন

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

শিশুকে বলাৎকারের অভিযোগ, গণপিটুনির পর মাদ্রাসা শিক্ষককে নাকে খত দিয়ে রাস্তায় ঘুরালো জনতা

এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

রাণীশংকৈলে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

মাদক মামলায় জেলহাজতে যুবক

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

লালমনিরহাটের কালীগঞ্জ তুষভান্ডার মার্কেটে আগুনে পুড়ে গেল ২৫টি দোকান

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।