https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জানুয়ারি ৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহরে কনক জাহান আঁখি (১৪) নামের দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আঁখির লাশ উদ্ধার করে। নিহত স্কুলছাত্রী আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে এবং পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আফ্রাতপাড়া মহল্লায় বাড়ি হলেও সম্প্রতি তারা কাজীপাড়া মহল্লার হাসান তৌফিকের বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। কয়েক মাস আগে আল কামাল হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি।
এদিন আঁখিকে ফ্ল্যাটে রেখে তার সৎ মা ছোট ভাই-বোনদের স্কুলে নিয়ে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বজনরা আঁখির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং নজর কাড়ছে ক্রেতা- দর্শনার্থীদের

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক একজন

নকল স্বর্ণ মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

কক্সবাজারে চকরিয়ায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল সহ সিন্ডিকেট প্রধান সামজিদ গ্রেফতার।

জবি শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

কুমিল্লা শাসনগাছায় ছাত্রলীগের দুই গ্রুপের গুলাগুলি, নিহত ১

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।