https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 22 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুর বাইট্টাপাড়ায় অগ্নিকান্ডে ৩১ দোকান পুরে ছাই

বিপ্লব ইসলাম,লংগদু,রাঙ্গামাটি:

রাঙ্গামাটির লংগদু উপজেলা বাইট্টাপাড়া বাজারে আগুন লেগে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকার সময় স্থানীয় গ্যারেজ মালিক মুসলিম উদ্দীনের দোকান থেকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সুত্র হয়েছে বলে জানাযায়।

এসময় বাইট্টাপাড়া বাজারের আগুনে ছোট বড় প্রায় ৩১ টি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়েগেছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয় জনগন, লংগদু থানা পুলিশ, লংগদু সেনা জোন,বাইট্টাপাড়া আনছার ব্যাটালিয়ন সদস্যরা সহ নানা শ্রেণির মানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে সন্ধ্যা ৭.৫০ মিনিটি দিঘিনালা উপজেলা হতে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে সবাই চিৎকার চেচামেচি শুরু করে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বিভিন্ন দোকানে। সন্ধ্যা ৫ টা থেকে রাত ৭.৩০ পর্যন্ত আগুনের লেলিহানে পুড়তে থাকে দোকান পাট।পরে দীঘিনালা হতে দমকল বাহিনীর লোক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এসময় স্থানীয় ফল বিক্রেতা আল আমিন নামে একজন আহত হয়ে লংগদু সদর হাসপাতেলে ভর্তি হয়েছে বলে জানাযায়।

বাইট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সৌরব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকার মত হবে। তিনি বলেন, যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আশাকরি প্রশাসন সহ সকলে ব্যবসায়ীদের সহযোগীতা করবেন। যে হারে ক্ষতি হয়েছে প্রত্যেকটি ব্যবসায়ী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন (কমল) বলেন, আগুন লাগার সাথে আমরা ঘটনা স্থলে এসে দেখি আগুন বিভিন্ন দোকনে ছড়িয়ে পড়েছে, তাৎক্ষণিকভাবে সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের থানা পুলিশ, লংগদু সেনা জোন,বাইট্টাপাড়া আনছার ব্যাটালিয়ন সহ স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রণে কাজ করে, পরে দীঘিনালা থেকে দমকল বাহিনীর লোক এসে সন্ধ্যা ৭.৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

শেষ মুহূর্তে চট্টগ্রামের দল প্রত্যাহারের আবেদন, যে সিদ্ধান্ত নিল বিসিবি

চৌমুহনীতে দুরন্ত রাইডার্স স্পোটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে অটল জবিশিস

বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা

গোমস্তাপুরে জননেতা আব্দুল খালেক বিশ্বাসের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত

সবুজ সেবা ফাউন্ডেশনের সময়োপযোগী কর্মসূচি শাক-সবজির বীজ বিতরণ

বিনা সিন্ডিকেটে স্থবির জবি

প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার