https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 25 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেষ মুহূর্তে চট্টগ্রামের দল প্রত্যাহারের আবেদন, যে সিদ্ধান্ত নিল বিসিবি

আর মাত্র একদিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। চলছে বিপিএল উন্মাদনাও। তবে, এমন মুহূর্তে এলো ভিন্ন খবর। বিপিএল নিয়ে থেকে ফ্র্যাঞ্চাইজি প্রত্যাহারের জন্য আবেদন করেছে চট্টগ্রাম র‌য়্যালস।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম রয়্যালসের কর্ণধার কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

মিঠু বলেন, ‘হ্যাঁ, আমরা সকালে চিঠি পেয়েছি, সেটা নিয়েই আমরা আলোচনায় বসেছি। এখন শেষ মুহূর্তে সিদ্ধান্ত তো নিতেই হবে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে, এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা।’

এখন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি বিসিবি পরিচালনা করবে কী? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘হ্যাঁ, এখন শেষ মুহূর্তে তো আর অন্য কোনো মালিক পাবো না। আমাদেরই পরিচালনা করতে হবে। সেটা নিয়েই আমরা বসেছি। সবকিছু ম্যানেজ করতে হচ্ছে।’

ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়ে প্রায় শুরুর দিক থেকেই সমালোচিত হচ্ছিল চট্টগ্রাম। সরাসরি চুক্তিতে গুঞ্জন ছিল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর। শেষ পর্যন্ত সেসব বাস্তবে দেখা না গেলেও নিলামের পরে আবারও গুঞ্জন ওঠে তাদের নিয়ে।

এরই মাঝে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দেওয়ার কথা বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এসবের মাঝেই দল প্রত্যাহার চেয়ে সরাসরি আবেদন করল ওই ফ্র্যাঞ্চাইজির মালিক।

এর আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হচ্ছেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

জানা যায়, স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া পাকিস্তানি স্পিনার আবরারের এনওসি স্থগিত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কার্ডের নামে মেম্বারের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

মির্জা ফখরুল আলমগীরকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে জনতার পাল্টা ধাওয়া

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

গোমস্তাপুরে জননেতা আব্দুল খালেক বিশ্বাসের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত

কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জের আজিজুল জটিল রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না