https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 14 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাদির ওপর হামলা: যে কারণে সন্দেহের তীর হান্নানের দিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাচেষ্টার ওই ঘটনায় তার জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে র‌্যাব। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন র‌্যাব ২- এর এসআই (নিরস্ত্র) বিপ্লব বাড়ৈ।

গ্রেফতার মো. আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তার বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা।
 
এসআই (নিরস্ত্র) বিপ্লব বাড়ৈ জানান, ফোর্সসহ মোহাম্মদপুর থানা এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয় নগর ক্রসিং পার হওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীরা একটি মোটরসাইকেলে করে তার মাথায় হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। ওই গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজি. নম্বর শনাক্ত করা সম্ভব হয়। রেজি. নম্বর ঢাকা মেট্রো. ল-৫৪-৬৩৭৫ বিআরটিএর মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করে মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান।
 
এসআই জানান, আসামি বর্ণিত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক বিধায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আসামি গুলির ঘটনার মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে পল্টন মডেল থানায় হস্থান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শহরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ

চট্টগ্রাম জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন।

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

তাহিরপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরন

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি 

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

বোয়ালখালীতে ফুটপাত দখল-মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী গুনলেন জরিমানা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত