https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ছয়জন আহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ছয়জন আহত। মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলার রাওনা ইউনিয়নের কৃষ্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন- মাহমুদা (২৬), বোরহান (৪০), ফকরুল (৪০), মনিরা (৪), সাথী (২৫) ও রুপা (২৭)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের কৃষ্টবাজার এলাকায় পাগলা শিয়ালের আক্রমণে মাহমুদা আহত হন। এরপর সকাল ৭টার দিকে বাজারে আসার পথে বীজ ব্যবসায়ী বোরহানকে শিয়াল কামড়ে জঙ্গলে পালিয়ে যায়। সকাল ৯টার দিকে উপজেলা যুবলীগের সদস্য ফকরুল ইসলাম মোবাইলে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ শিয়াল কামড়ে দিয়ে পালিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে রুপা, তার বোন সাথী ও শিশু মনিরাকে কামড় দেয় শিয়াল। এ সময় রূপা শিয়ালটিকে ঝাপটে ধরে আটকে ফেলে। পরে প্রতিবেশীরা পিটিয়ে শিয়ালটিকে মেরে ফেলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাহমুদা ও বীজ ব্যবসায়ী বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুপা, মনিরা, সাথীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত যুবলীগ নেতা ফকরুল ইসলামের ভাই ও ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, শিশু মনিরার জীবন বাঁচাতে তার মা জীবনবাজি রেখে শিয়ালটিকে আটকে ফেলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কৃষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজারহাটে দুই দিনের অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

হাসনাত আব্দুল্লাহ–আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবুগঞ্জ সফর স্থগিত, এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পেছাল

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে কয়রার মামুন

বড়াইগ্রামে হাত ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার-৪

কয়রায় ইমামকে জীবন নাশের হুমকি থানায় জিডি