https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৩১, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও
শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

সেসময় মাটিলা সীমান্তের বাশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশ আসার অপরাধে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তাদের বাড়ী খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত