https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 29 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়ার্ড ২০২১ এর সমাপনী অনুষ্ঠান

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধিঃ
রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্যামিকেল সোসাইটির যৌথ আয়োজনে ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়ার্ড ২০২১ এর মূল পর্বের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গত ১৪ জানুয়ারি অলিম্পিয়ার্ড কার্যক্রমের প্রাইমারি রাউন্ডের উদ্বোধন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। প্রাইমারি রাউন্ডে ৩৪০ জন প্রতিযোগী অংশগ্রহন করে মূল পর্বের জন্য  ৯৯জন নির্বাচিত হয়।
ফাইনাল রাউন্ড আজ অনুষ্ঠিত হয় এবং এতে ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ী ১০ জন হলো যথাক্রমে নটরডেম কলেজের আর্জ কর, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তামিম মো: রাঈদ, সরকারী তোলারাম কলেজের আহাদ ইসলাম তালুকদার, সোনারবাংলা কলেজের ইরফান আহমেদ, নটরডেম কলেজের সন্জয় কুমার, চট্রগ্রাম কলেজের নিলয় দেব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের লিহান হায়দার, চট্রগ্রাম কলেজের আয়মান রাফী, শহীদ স্মৃতি সরকারী কলেজের নিশাত সুলতানা এবং বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার ।
রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও অলিম্পিয়ার্ডের আহবায়ক অধ্যাপক ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন   বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান এবং বাংলাদেশ ক্যামিকেল সোসাইটির সভাপতি জনাব মো: রজিউর রহমান মল্লিক। অলিম্পিয়ার্ডের যুগ্ম আহবায়ক হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

সুনামগঞ্জে আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

পীরগঞ্জে ইউল্যাবের ডিজিটাল স্টোরিটেলিং কর্মশালা উদ্বোধন

পাবনার পাকশি পদ্মায় গোসলে নেমে প্রাণ হারালো কিশোর

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

নোবিপ্রবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে ইয়াসিন- নাঈম

ভারতে হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারেন না, প্রশ্ন পাকিস্তানি ক্রিকেটারের

সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ আরেক মেয়ের মৃত্যু

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জন্য দিনব্যাপী অবহিতকরণ সভা