https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় মোটরসাই‌কেল-ট্রাক মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত-১

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ১০, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল নামক স্থানে ড্রাম ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে  সদর উপজেলার সীমানা ঈশ্বরদী-পাবনা মহাসড়কের টেবুনিয়ার পা‌শে সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফ পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাতের ছেলে।
মঙ্গলবার পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকশী হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক  দেড়টার দিকে পাবনা থেকে মোটরসাইকেলে যোগে দুই আরোহী অস্বাভা‌বিক গতীতে পাবনার দিকে যা‌চ্ছি‌লো।
এ সময় বিপরীত দিক থেকে পাশের রাস্তা থেকে মহাসড়কে এক‌টি ড্রাম ট্রাক ওঠার সময়  মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী রাস্তায় ছিঁটকে পরে গুরুতর আহত হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধারের পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওপর একজনকে আশঙ্কজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর পরিচয় খুঁজে বের করার পর তার স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন

অবরোধকালে নোবিপ্রবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

কয়রায় কেন্দ্রীয় আ.লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন মামুনের মতবিনিময়।

নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ওসমান হাদির কিলিং মিশন মাস্টারমাইন্ড সেই ‘শাহীন চেয়ারম্যান’

মধ্যনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

অপহরণের পর ভারতে পাচার, ৫ মাস পর কিশোর উদ্ধার।।

ডিভোর্সের পাঁচ বছর পর অপু বললেন, ‘শাকিব থাকতে আমার কোনো চিন্তা নেই’