https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জানুয়ারি ১৪, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৩ নং পূর্ব রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সবুর।
শুক্রবার রাতে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শ্যামনগর থানায় মামলা নং – ১০, তারিখ – ১৩ ই জানুয়ারী ২০২৩ ।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাকওয়াত হোসেন প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক আঃ সবুরকে গ্রেফতার করতে বিগত ৩ দিন যাবত অভিযান চালিয়েছেন।
বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক আঃ সবুর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আবু ছাদেম গাজীর ছেলে। তিনি ১৬৩ নং পূর্ব রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । শ্যামনগর থানার ওসি বলেন, রাতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষক আঃ সবুরকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আঃ সবুর ইতিপূর্বে স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় শালিষে জরিমান ও মুচেলিকা দেয়। উপজেলার সোরা গ্রামের মৃত আঃ হামিদের বুদ্ধি প্রতিবন্ধি যুবতী কন্যা(৩১) তার ভাগ্নেকে স্কুলে নিয়ে যাওয়া আসার সুবাদে প্রধান শিক্ষক আঃ সবুরের কুনজরে পড়ে। প্রতিবন্ধি যুবতিকে নিজ লালসার শিকারে পরিনত করার জন্য প্রধান শিক্ষক আঃ সবুর স্কুলের সরকারী বিস্কুট ও নগদ টাকা দিয়ে প্রতিবন্ধি যুবতির সাথে সখ্যতা তৈরি করে। এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল অফিসে ও বাড়ীতে ফেলে প্রায় ৬ মাস যাবত ধর্ষন করে। যার ফলে প্রতিবন্ধী যুবতি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। প্রতিবন্ধী যুবতি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তার শাররিক সিমটম দেখে পরিবার বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক আঃ সবুরকে বিয়ের কথা বলে। কিন্ত তিনি বিয়ে করতে অস্বীকার করেন।এ ঘটনায় ওই কিশোরির ভাই নেছার আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হাসান বাদল বলেন , প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় প্রাইমারী শিক্ষক আঃ সবুরকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে বোয়ালখালীতে ব্যবসায়ীর আত্মহত্যা

নাটোরে কমেছে ব্রয়লার মুরগির দাম, সবজিতে আগুন

‘মদের পার্টির টাকার জন্য’ ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা

দলীয় নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দ্বাড়ানোর আহ্বান।

পাবনায় পিস্তলসহ মেয়র পুত্র আটক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর সীতাকুণ্ড মহিলা কলেজ একটি বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন

দোয়ারা বাজারে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় আহত ১

চট্টগ্রামে পাঁচ দিনে চার হিন্দুবাড়িতে বাহির থেকে দরজা আটকে আগুন

গোমস্তাপুরে ফেন্সিডিলসহ আটক ১ জন।