https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 9 December 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে বোয়ালখালীতে ব্যবসায়ীর আত্মহত্যা

আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া লেপ-তোশকের দোকান ছিল বিকাশ সেন (৩৫) নামের এক ব্যবসায়ীর। করোনাকালীন সময়ে ব্যবসায় ভাটা পড়ায় বিভিন্ন জায়গা থেকে লোন আর ধারদেনা করতে করতে এক সময় ঋণের বোঝা ভারী হয়ে যায়। দোকানে তেমন একটা ব্যবসা না হওয়াতে সময়মতো পারছেন না ঋণ পরিশোধ করতে। এ নিয়ে ঘরে ঝগড়া লেগেই থাকতো প্রতিনিয়ত। পারিবারিক কলহ আর ঋণ শোধ করতে না পারায় রাগের মাথায় বিষপান করেন বিকাশ সেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সুজিদ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার সাধন সেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা বলেন, সে খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।

তার তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে বিয়ে দিলেও বাকি দুটি মেয়ে এখনো ছোট। পারিবারিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এমনটা করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউপি সদস্য মানিক চক্রবর্তী বলেন, ধারদেনা আর পারিবারিক কলহের জেরে ভোর ৫টার দিকে তিনি বিষপান করেন। সঙ্গে সঙ্গে তার পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যায়। লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ গ্রামে এনে দাহ কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল। তখন আমরা তাকে রক্ষা করতে পারলেও এবার আর রক্ষা করতে পারলাম না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীরা

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর

সামাদ গায়েন এর কবিতা গ্রাম ছেঁড়া এই ছোট্ট নদী

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে অবরোধের প্রভাব নেই বলে চলে

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যানকে নয় মেম্বার অনাস্থা 

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন