https://www.facebook.com/shirsokhabor/
Friday , 3 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় পিস্তলসহ মেয়র পুত্র আটক

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

বাবার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শন করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদের ছেলে কামরুল হাসান সুজয়কে (২৭) আটক করেছে পুলিশ। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল হাসান সুজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তার বাবা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মেয়রের ছেলে কামরুল হাসান সুজয়ের সঙ্গে উপজেলার পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলামের বিরোধ চলে আসছে। আজ দুপর দেড়টার দিকে সাজেদুল উপজেলা পরিষদের পাশে এলে সুজয় লোকজন নিয়ে তার ওপর চড়াও হন। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া করেন। এ সময় সাজেদুলের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুজয়কে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি পুঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের একটি সমাবেশ হয়। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর মেয়র কামরুজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ ঘটনায় সাজেদুলের ওপর ক্ষিপ্ত হন মেয়রের ছেলে সুজয়।

পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম বলেন, মেয়রের ছেলে কামরুল হাসান সুজয় এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কথায় কথায় মানুষের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে। মেয়র বাবার ক্ষমতার বলে পুরো উপজেলায় অপকর্ম করে বেড়ায়। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন মেয়রপুত্র কামরুল হাসান সজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শোনার পর থানায় আসছি। ঘটনাটা জানার চেষ্টা করছি। এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লাশগুলোর ওপর ছিল অভিযোগপত্র, যা লেখা ছিল

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

নকিপুর ক্রিকেট জায়ান্টস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, চেয়ারম্যানের স্ত্রীর ভবন সহ জমি জব্দের আদেশ

ছয় বছর ধরে রিভিশনে ঝুলছে কন্টেইনারের মালামাল চুরির মামলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

সীতাকুণ্ডে সিএনজি চালক হত্যা,পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে খুন  করেছে সিএনজি চালক একরাম হোসেন কে 

গফরগাঁওয়ে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ