https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 8 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার ঘটনায় মাঝিপাড়ার পরিতষের ১১ বছরের সাজা দিয়েছে আদালত।

এনামুল হক, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর উসকানিমূলক পোস্ট দেওয়ার মামলায় (২১) পরিতোষ সরকার নামে এক যুবককে ১১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক ড. মো. আবদুল মজিদ এই রায় দেন। এ সময় আসামি পরিতোষ সরকার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে জেলার পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকারকে ঘটনার পরের দিন সোমবার জয়পুরহাট থেকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর পরের দিন ১৯ অক্টোবর পীরগঞ্জ আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি উসকানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে সকল সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। একইসঙ্গে তাকে আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামটির ১৫ পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে যায়। সব মিলিয়ে অন্তত ৫০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলাকারীরা গরু-ছাগল ও টাকা নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু কর্তৃক ১.৫৬ একর জমি জবরদখলের অভিযোগ সোহরাব এর।

সহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ভালবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেল যুবক

লালপুরে শিয়ালের কামড়ে তিন গ্রামে সাতজন আহত

দৌলতপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের গণজোয়ার

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

গানম্যান পেলেন এনসিপির যে ৬ নেতা

ইসির কাছে নিরাপত্তা চাইলেন সিগমা-ফুয়াদ

বাবুগঞ্জে রাজকর গ্রামে মাদকসেবীদের জ্বালায় অতিষ্ট হয়ে মাদকবিরোধী কমিটি গঠন, গ্রামবাসীর একাট্টা অবস্থান