শেখ মশিউর রহমান,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে চতরা মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার চতরা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি উদ্বোধন করেন পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন। সভাপতিত্ব করেন চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন।
মহিলা ফুটবলারদের খেলা দেখতে দূরদূরান্ত থেকে খেলায় সব বয়সের লোকজন ভীড় জমায় এবং খেলার শেষ পর্যন্ত কামনায় ভরপুর ছিল মাঠ।
এতে উপস্থিত চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছান আলী এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাধারণ সম্পাদক ও চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ পীরগঞ্জ উপজেলা মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) চতরা ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মাহাবুর রহমান রাঙ্গা, চতরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা ভুমিহীন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জনাব মোঃ আব্দুল রহিম প্রধান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং ওয়ার্ড ১৪ নং চতরা ইউনিয়ন শাখা আরো উপস্থিত ছিলেন অনেকে। উদ্ভাবনী দিনে ঢাকা জেলা মহিলা ফুটবল দল বনাম রংপুর জেলা মহিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছেন । মহিলা দলের খেলা দেখতে পীরগঞ্জ উপজেলা পেরিয়ে অন্যান্য উপজেলা থেকে হাজার হাজার ফুটবল প্রেমি খেলা উপভোগ করতে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষ গোল করতে পারে নাই। । খেলা শেষে কোন পক্ষ গোল করতে পেরে ট্রাইবেকারে ঢাকা জেলা দল বিজয় লাভ করে ।



















