https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 5 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নির্বাচনি প্রচারণায় গিয়ে দফায় দফায় হামলার শিকার হিরো আলম

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেন, তার ওপর দফায় দফায় হামলার করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ১২টায় মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআর,বি) গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে নির্বাচনি প্রচার করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন।

দফায় দফায় হামলার একপর্যায়ে আইসিডিডিআর, বি কমপ্লেক্সে আশ্র‍য় নেন হিরো আলম। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর নারী বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।

অপরদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন, হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছে, আমরা প্রতিহত করেছি।

এ সময় হিরো আলমকে একজন টিকটকার অভিহিত করে তারা বলেন, হিরো আলম এমপি ইলেকশনের কী বোঝেন? তার কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার?

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে : আসিফ মাহমুদ

হাতিবান্ধায় ট্রেনের ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

নেত্রকোনায় অতি বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভেদ নিরসনের  ডাকা বৈঠক একাংশের বর্জন

সরিষাবাড়ী’র বিজেএমসির সুইপার কোলীনী থেকে চোলাইমদ সহ দুই জন গ্রেফতার

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের