https://www.facebook.com/shirsokhabor/
Monday , 27 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নন্দন রায় ও তার সহযোগিদের হুমকির প্রতিবাদে ভূক্তভোগী মাধব বনিকের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরশহরের মধ‍্যবাজারে ভাড়াটিয়া নন্দন রায় ও তার সহযোগিদের ষড়যন্ত্রের শিকার ও প্রাননাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ঘরের মালিক মাধব চন্দ্র বনিক ও স্ত্রী লিজা বনিক।
আজ সোমবার বিকালে মধ‍্যবাজার এলাকায় এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মাধবচন্দ্র বণিক জানান, তার বড়ভাই সুজিত বণিক সহ দুই ভাই প্রগতি-৩৯ মধ্যবাজার সুনামগঞ্জে বসবাস করে আসছেন। প্রায় দেড়বছর আগে তার ভাই সুজিত বণিক তাঁর ঘরের একটি অংশ পার্শ্ববর্তী বাসিন্দা মৃত মঞ্জুলাল রায়ের ছেলে নন্দন রায়ের নিকট ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করে আসছিলেন। এদিকে নন্দন রায় বৈদ্যুতিক মালামাল রাখার গুদাম হিসেবে ঘরের অংশটি ব্যবহার করে আসছিলেন। গত ১৪ ফেব্রæয়ারী ভাড়াটিয়া নন্দন রায় ও তার সহযোগিরা মিলে ঘরটি ভাংচুর করে আমার বসতঘর থেকে বিচ্ছিন্ন করে। এ সময় আমার বসতঘরে থাকা মূল্যবান সম্পদ তামাকাসা, বাসনপত্র, স্বর্ণালংকার, এবং নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার দিন তিনি এবং তার স্ত্রী বাসায় ছিলেন না ঐদিন রাত ১০টায় বাসায় ফিরে দেখেন তার বড় ভাইয়ের ঘর ভাংচুর করা হয়েছে এবং তার ঘরের মূল্যবান সম্পদ স্বর্নাংলকার ও নগদ টাকা লুন্ঠন করা হয়েছে।
তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। তখন সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর কোন সুরাহা হয়নি বরং ভাড়াটিয়া নন্দন রায় ও তার সহযোগিরা প্রকাশ্য (মাধব বণিক) তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তিনি ও তার পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তাহীনতার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব: তারেক রহমান

নির্মাণাধীন সেতু থেকে লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু।

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত    

নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে

বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্টঅফিস

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন তার বিরুদ্ধে?: এনসিপি নেতা

আমতলী ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তারুণ্যের জয়যাত্রা র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত