https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 2 December 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে

সাইফুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধিঃ

“আমি মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেছেন, আমরা আমাদের সড়কগুলোকে যদি নিরাপদ করতে চাই তাহলে সবার আগে প্রয়োজন সচেতনতা। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকবো তেমনি সবাই নিরাপদ থাকবে আর আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে আমরা শুধু অন্যের দোষগুলো তুলে ধরি কিন্তু আমাদের কি দোষ তা কখনো ভাবিনা। দুর্ঘটনারোধে আমাদের কি কোনো দায়িত্ব নেই? নিজের জীবন বাঁচানোর জন্য পথচারী হিসেবে আমাদের কি কোন দায়িত্ব নেই? পথচারী হিসেবে নিজে যে ভুলগুলো করি, তা কখনো দেখতে চাই না। আমাদের উচিৎ নিজেদের ভুলত্রটি গুলো খুজে বের করা এবং তা শুধরে নেয়া। আসুন আমরা নিজেদের আগে সংশোধন করি এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলি।

গতকাল দুপুরে কর্ণফুলী উপজেলার আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ। মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধকল্পে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়ুব-বিবি সিটি কর্পোরেশন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। উপস্থিত ছিলেন আয়ুব-বিবি সিটি কর্পোরেশন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক নুরুল আবছার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, আয়ুব বিবি কলেজের রোভার স্কাউট লিডার মো. জমির উদ্দিন, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের সিনিয়র রোভার মেট মো. সাইফুল ইসলাম, রোভার মো. শাহাদাত হোসেন, গার্ল ইন রোভার ফাতেমা ইসলাম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে নবাগত নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা’র দায়িত্ব ভার গ্রহণ

নোয়াখালীতে এবারও এইচএসসির ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

শেখ রাসেল স্মৃতি এস কিউ ফাউন্ডেশন আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Türkiye’deki Resmi Web Sitesi

Türkiye’deki Resmi Web Sitesi

সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক এডঃ মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

ভূমিকম্পে কাঁপল সারাদেশে

সাংবাদিক মোঃ হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ কে PRESS কার্ড প্রদান

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সাহায্য পেলে বাঁচতে পারে আজিজুলের জীবন।

মধ্যনগরে এক সন্তানের জননী চাচিকে নিয়ে ভাতিজা উধাও।