https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 21 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রাম এ কলার গাছে তৈরি শহিদ মিনারে ফুল দিল শিক্ষার্থীরা

নাটোর জেলা প্রতিনিধি

২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে নিজেদের হাতে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়েছে বড়াইগ্রামের শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের শিশুরা। সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ২ নং বড়াইগ্রামে ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলে এমন চিত্র চোখে পরে।
প্রতিবারের মতো এবারো তারা নিজ হাতে কলা গাছ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। এক এক করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

এর আগে স্কুলের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে আবারো স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য, জনাব সাজেদুর রহমান সাজদার, জনাব মোঃ আব্দুল খালেক সভাপতি, শিশু নিকেতন কিন্ডারগার্টেন। অভিভাবক সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন ও পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে জমিন নিয়ে বিরোধে হামলা ভাংচুর ; আহত- ৫ 

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

শহরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ

What Is Usually Return To Player Rtp In Casinos

What Is Usually Return To Player Rtp In Casinos

ডিভোর্সের পাঁচ বছর পর অপু বললেন, ‘শাকিব থাকতে আমার কোনো চিন্তা নেই’

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর

শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে: শহীদ ইলিয়াস আলী

ভার্চুয়াল এআই ইনস্টিটিউট এর জাতীয় পর্যায়ে মেগা ইভেন্ট ইম্পাওয়ার ইয়ুথ ২০২৩