https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে: দুলু

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এসব আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে বিএনপি নেতাকর্মীরা কেউ ঘরে বসে থাকবে না।

নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় নাটোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চাল ডাল তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিও প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক দলীয় সব নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে জেলা বিএনপি পদযাত্রাপূর্ব এ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির সদস্য সজিব রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা দুলু আরও বলেন, এ বছরই আওয়ামী লীগের শেষ বছর। তাই পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকার জেল জুলুম দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে।

আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন।

পরে দুলুর নেতৃত্বে বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশাল পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেটের সামনে গেলে পুলিশের বাধার কারণে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালীন আর্থিক সহয়তা চেক বিতরণ।

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ

লংগদুতে ঈদকে ঘিরে শেষ মুহূর্তের বেচাকেনার ছন্দ পতন, দোকানে ক্রেতাদের উপচে ভীড়

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে যৌথ ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি 

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া