https://www.facebook.com/shirsokhabor/
Friday , 26 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে

নানা বিতর্ক ও সমালোচনার চাদর মুড়িয়ে আজ (শুক্রবার) বিকেলে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে। এবার জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট করে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি। যেখানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় তারকারা।

বিপিএলের উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী-সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ প্রদর্শিত হবে। বিপিএলের উদ্বোধন ঘোষণার সময় হবে প্রাথমিক আনুষ্ঠিকতা। এই সময় সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

শুরুতে কোরআন তিলওয়াত এবং সমন্বিত সুরে উপস্থিত সকলে কণ্ঠ মেলাবেন বাংলাদেশের জাতীয় সংগীতে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৩টায় মাঠে গড়াবে সিলেট-রাজশাহীর উদ্বোধনী ম্যাচ। বিসিবির কর্মকর্তা ও বিপিএলের গভর্নিং কাউন্সিল তা মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভোটকেন্দ্রে সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বেগমগঞ্জে একই মঞ্চে এমপি কিরন ও চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন ; কেক খাইয়ে কাছে টেনে নিলো।

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

মনোহরদীতে ৮ কলেজের ৪ টিতে ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

লালপুরে শিয়ালের কামড়ে তিন গ্রামে সাতজন আহত

বঙ্গবন্ধু কৃষিকে অগ্রাধিকার দিয়ে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী