https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী  নির্দেশনা 

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি:
প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী  নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনা মেনে ৭ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভ ক্লিয়ার না করলে হারাতে হবে প্রতিষ্ঠানিক ইমেইল।
অতীব জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ই-মেইলের ব্যাবহার ৫০ জিবি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।যে সব ছাত্র ছাত্রীদের প্রাতিষ্ঠানিক ইমেইল ৫০ জিবির ওপরে আছে তাদেরকে অতিসত্বর আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভ ক্লিয়ার করতে হবে।অন্যথায় প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি স্বয়ংক্রিয়ভাবে ভাবে ডিলিট হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক ইমেইলের গুগল ড্রাইভে  টিউটোরিয়াল, ভিডিও না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আাচর্য্য ও সহযোগী অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে আরো জানতে চাইলে, আইটি সেলের পরিচালক অধ্যাপক ড.  উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, ” জি মেইল থেকে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে, যে তারা এ সুবিধা দিতে পারবে না। ফ্রি সার্ভিস অনুসারে তারা এই ইমেইল এ ৫০ জিবি ই দিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্রি সার্ভিস পুরোপুরি অফ করে না দিয়ে যতটুকু সুবিধা দেওয়া হচ্ছে,  আমাদের তাতেই খুশি থাকা উচিত।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে পুলিশের অভিযানে দন্ডিতসহ ২০ আসামী গ্রেফতার।

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

আমিনপুরে গণ কবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি সচেতন মহলের

সুনামগঞ্জে নিসচার ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

নওগার মান্দায় গাঁজা সহ আটক ২

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্টিত।

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পাশাপাশি গার্মেন্টসে চাকরি করতেন রাশেদা

নবাবগঞ্জে উঁচু ড্রেন নির্মাণ, ভোগান্তিতে চলাচলকারী