https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 27 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই হানিফ মিয়া (৩৫)। আজ বুধবার (২৭ মার্চ) দুপুর পৌঁনে ১২টায় চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই। প্রত্যক্ষদর্শী জানান, তারা আপন দুই ভাই। তাদের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের একটি খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তার এক পর্যায় চরম উত্তেজনার মধ্যে মেঝ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। তাকে কাঠের টুকরো দিয়ে আঘাত করায় ওই কাঠের চোখা অংশ বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। তাৎক্ষনিক ভাবে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন, আইসিইউতে ৮ জন

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

বরিশাল-৩ আসনে এবি পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে নেতৃবৃন্দ

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি

গুরুদাসপুরে ফেসবুকে ৩ মাসের সম্পর্কে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নূর-রাশেদকে অব্যাহতি দিলেন রেজা কিবরিয়া

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর