https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 7 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাষ্ট্রীয় খরচে জয়ের হয়ে লড়বেন আইনজীবী মনজুর আলম

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৭ ডিসেম্বর পলাতক থাকা জয়ের পক্ষে এই আইনজীবীকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এরই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য ১১ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়।

এদিকে, গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এ মামলার অন্যতম আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তার হয়ে লড়ছেন আইনজীবী লিটন আহমেদ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলামসহ অন্যরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

পাবনা আটঘরিয়া সর্বহারা দলের নেতা চাঞ্চল্যকর মুসা হত্যা মামলার রহস্য উদঘাটন

স্বামী মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জাপানে পানিতে ডুবে পাবনার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজে২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মেম্বার প্রার্থী বাহাদুর তালুকদার

পীরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ।