https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 26 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কর্মস্থলে যাওয়ার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

কর্মস্থলে যাওয়ার পথে পাবনা রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত তৌশিকুর রহমান সৈকত
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী-পাকশী রোডের দিয়াড় বাঘইলের সায়েনউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম তৌশিকুর রহমান সৈকত (৩৫)। তিনি ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ এলাকার গোলাম রসুলের ছেলে। রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহত সৈকত সকালে ঈশ্বরদীর বাসা থেকে মোটরসাইকেলে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পথে বাঘইল সায়েনউদ্দিন মোড়ে একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল শীর্ষ খবর কে বলেন, মোটরসাইকেলের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সৈকত মারা যান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই মোত্তালিব শীর্ষ খবরকে বলেন, মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সৈকত মারা গেছেন। ভটভটিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন এমএফজেএফ এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে

মরহুম ফজলুল হক (হক সাহেব) : বটবৃক্ষের ছায়া যেমন

নাটোরের গুরুদাসপুর এ চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের মুক্তি চায় বিএনপি

ঈশ্বরদীতে বালুঘাটের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ৪ 

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক বিক্রির দায়ে এক জনের কারাদণ্ড

পাবনায় দুই সাংবাদিক কে মারধরের অভিযোগ

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী