https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে জিনের বাদশাহ রুবেলের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব মুদিও দোকানী নাসির

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ২:৪৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দৌলতপুর প্রতিনিধিঃ

প্রথমে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে বাঁকি নেয়া, সাধারণ ডায়েরীভুক্ত চেক দেয়া, কখনো পুলিশ, কখনো জিনের বাদশা পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগের তীর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হলুদবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেলের বিরুদ্ধে। এলাকাবাসীর ভাষ্য, এই প্রতারক রুবেলের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন নাসির উদ্দিন নামে এক মুদিও দোকানী। সে একই এলাকার মৃত নইমদ্দিনের ছেলে।

ভুক্তভোগী নাসির জানান, ভৈরব কুলিয়ার চর বাজারে মোল্লা ফ্রেশ চানাচুর কারখানা স্থাপন করেন । চানাচুর বাজারজাত করে জীবিকা নির্বাহ করতেন। রুবেল কে ডিলার নিয়োগ দিয়ে চানাচুরের ব্যবসা শুরু করেন।

আত্মীয়তার সুবাদে সরল বিশ্বাসে ১৫ লাখ টাকা সমমূল্যের চানাচুর রুবেলের অনুকূলে হস্তান্তর করেন। এরপর ভোল পাল্টে যায় । ভেড়ামারা ষোলদাগের জনৈক বাউলের মাধ্যমে ঈশ্বরদী বাজারস্থ অপু স্টোরি চানাচুর বিক্রি করেন। চানাচুরের মূল্য পরিশোধ করেন নি রুবেল। এক পর্যায়ে ৭ লাখ টাকা নগদ দেয় , এরপর মার্কেন্টাইল ব্যাংকের নিজ নামীয় ৮ লাখ টাকার চেক প্রদান করেন । সংশ্লিষ্ট ব্যাংকে চেক ডিসঅনার হলে বিপাকে পড়েন নাসির। নাসির কে দেয়া চেক টি হারিয়ে গেছে বলে থানায় সাধারণ ডায়েরি করেন রুবেল।

 

নাসির জানান, টাকা আত্মসাত করতেই বিভিন্ন নাটক সাজিয়ে আমাকে সামজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। সম্প্রতি পাওনা টাকা চাওয়ায় নাসির কে হত্যার হুমুক দেয় অভিযুক্ত রুবেল। এ ব্যাপারে ভুক্তভোগী নাসির দৌরতপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার নং ৫২৯ তারিখ ৯/০২/২০২৩ । জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার(৮ ফেব্রুয়ারী) রাত ৮ টায় আল্লারদর্গা বাজারস্থ নিজ মুদিও দোকানে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছিলেন নাসির। এসময় রুবেল দোকানের সামনে আসলে পাওনা টাকা চায় নাসির। রুবেল ক্ষিপ্ত হয়ে নাসির কে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বাদশাহ,স্বাধীনসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। এই ঘটনার জের ধরে নাসির দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ,মাদক চোরাচালান,দেহ ব্যবসা ও ব্লাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন রুবেল। জিনের বাদশাহ পরিচয় দিয়ে সহজ-সরল মানুষ কে মোবাইলের কল দিয়ে টাকা হাতিয়ে নেয় রুবেল। এ ব্যাপারে জানতে রুবেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গুড়ায় গরু ছাগল চুরি ঠেকাতে ওসির মতবিনিময়

নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত ১৫ জন।

জগন্নাথপুর উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা

গোমস্তাপুরে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

অন্তর্বর্তীকালীন সরকারে দুই সমন্বয়ক

জাতীয় প্রতিবন্ধী দিবস-উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ

বৃষ্টির কারনে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

বরিশাল-০৩ আসনে কারাগারে থেকেও আলোচনায় জাপার টিপু: কে এই টিপু?