https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 16 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রয়াত বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত।

শেখ মশিউর রহমান,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর পীরগঞ্জে (১৬ ফেব্রুয়ারী) প্রয়াত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট বিজ্ঞানী ১৯৪২ সালের আজকের দিনে রংপুরের লালদিঘীর ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন, তিনি বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন , ওয়াজেদ মিয়া একজন সুলেখক , বিজ্ঞানি, রাজনীতিবিদ ও সমাজ গবেষণা বিষয়ে তাঁর অনেক প্রবন্ধ দেশে বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, বিশেষ করে তাঁর লেখা বিজ্ঞান সম্পর্কিত বইগুলো সবার কাছে আদৃত হয়েছে, ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন উদার ও অন্তপ্রাণ মানুষ, দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় সতত উদগ্রীব ছিলেন তিনি। নিজস্বতায় অনড় ছিলেন নির্মোহ এই মানুষটি, এই মহান ব্যক্তির জন্মদিনে তাঁকে পরম শ্রদ্ধা ও ভালবাসায় স্বরণ করছি ।
ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহ্বায় এ কে এম ছায়াদত হোসেন বকুল মিয়া, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি রাজা বিএসসি,ডি সার্কেল কামরুজ্জামান,উপজেলা প্রশাসক বিরোধা রানী রায়, অফিসার ইনচার্জ জাকির হোসেন পীরগঞ্জ থানা , উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজীমুল ইসলাম শামীম সহ বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন নেতাকর্মীগণ এসময় উপস্হিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

গোমস্তাপুরে বিষপানে একজনের আত্মহত্যা

এমপি মঈন উদ্দিন খান বাদল এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উৎযাপন

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

পাবনায় শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রম শুরু

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে উপহার দিলেন, এমপি এনামুল হক