https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক।

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লায় পৃথক অভিযানে ৮৪ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ (৯ মার্চ) বৃহস্পতিবার সকালে জেলার মেঘনা ও চৌদ্দগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মেঘনা থানার সোনারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাড়ে ৬৪ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জয়পুরহাট জেলার সদর থানার মাস্টারপাড়া গ্রামের মৃত বিশু ওরাও এর ছেলে লাবণ ওরাও (৩২), একই থানার সিত্রাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে হিরা মণ্ডল (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বায়েক গ্রামের মো. শাহআলম এর ছেলে মো. সবুজ (৩৯) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দেউস গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২২)। এর আগে পৃথক অন্য আরেকটি অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নোয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জামপুর নোয়াবাজার গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ফারুক হোসেন (২৬)। র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে অটল জবিশিস

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প

জবি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. নূর মোহাম্মদ

প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী  নির্দেশনা 

সাতক্ষীরায় হরতালের কোনো প্রভাব নেই

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসকের পদোন্নতির সংবর্ধনা

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার- আটক ২

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ!!

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আটুলিয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক হাজারো মানুষের ঢল