https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভাবির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারী) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন।

এ মামলার বিবরণে জানাগেছে, বড় ভাবির সাথে পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের শিমুল বিশ্বাস ওরফে জাফর তার স্ত্রী শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী শিমুল বিশ্বাস।পরে শম্পার পরিবারের পুলিশকে জানায় আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ ভিক্তিতে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সদর হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন হয়,রিপোর্টের পর জানাযায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে নিহত শম্পা খাতুনের পিতা মাহবুবুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ মার্চ স্বামী জাফরকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত শিমুল বিশ্বাস ওরফে জাফরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

রাজশাহীতে ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান টার্গেট নিরীহ মানুষ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় রানারআপ পুরস্কার পেলো জবি শিক্ষার্থী 

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁ মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ

বড়লেখায় মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটের ১ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা

জবিতে রমজানে ক্লাস-অফিসের সময় পরিবর্তন 

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি