https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

প্রতিবেদক
Rubel Sardar
এপ্রিল ২৬, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠী গ্রামের এক অসহায় নারী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এই মরণব্যাধিতে ভুগছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোগীর নাম ফাতেমা বেগম (৬১), স্বামী মোঃ কুদ্দুস মোল্লা। জানা যায়, তার স্বামী আগে দিনমজুরের কাজ করতেন। বর্তমানে বয়সজনিত কারণে তিনি কোনো কাজ করতে পারেন না এবং নিজেও শারীরিকভাবে অসুস্থ। ফলে পরিবারের একমাত্র আয়ের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

পরিবারে তিনজন কন্যা সন্তান রয়েছে। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার ফুসফুস ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল। উন্নত চিকিৎসা না পেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পরিবারের সকল সঞ্চয় শেষ হয়ে গেছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে পরিবারটি চরম দিশেহারা অবস্থায় রয়েছে।

এ বিষয়ে স্থানীয় রহমতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য বিলকিস আক্তার বলেন,
ফাতেমা বেগমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি সমাজের সকল বিত্তবান, মানবিক সহানুভূতিশীল মানুষের সহযোগিতা কামনা করেন। একটি জীবন বাঁচাতে সবার সম্মিলিত সাহায্য প্রয়োজন।”

এমতাবস্থায় ফাতেমা বেগমের জীবন রক্ষায় সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আন্তরিক আবেদন জানিয়েছেন তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা: অ্যাকাউন্ট নম্বর: 0200020028016 ব্যাংক: অগ্রণী ব্যাংক লিমিটেড, স্টিমারঘাট বাজার শাখা, নগদ/বিকাশ: 01768-530095।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

নকল স্বর্ণ মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

সায়েরের চাঞ্চল্যকর তথ্য: হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন

গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা এক শিশুর।

১৮ দিন পূর্বে ছিনতাইকৃত বাইক কয়েক টুকরা অবস্হায় উদ্ধার 

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

স্কুলছাত্রীকে ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার