https://www.facebook.com/shirsokhabor/
Monday , 20 April 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমানের মনোনয়ন—জে.এম. আমিনুল ইসলাম লিপনের অভিনন্দন ও শুভেচ্ছা

সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমানের মনোনয়নজে.এম. আমিনুল ইসলাম লিপনের অভিনন্দন শুভেচ্ছা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাবুগঞ্জর কৃতি সন্তান এবং সাবেক স্পিকার বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের কন্যা বেগম সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জে.এম. আমিনুল ইসলাম লিপন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বেগম সেলিমা রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, দক্ষতা নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে তাঁর অবদান এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বিএনপি যখন পুনর্গঠন সংগঠনকে আরও সুসংহত করার পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অভিজ্ঞ গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া একটি সময়োপযোগী ইতিবাচক সিদ্ধান্ত।

জে.এম. আমিনুল ইসলাম লিপন আশা প্রকাশ করে বলেন, বেগম সেলিমা রহমান সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু রাজনৈতিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে তাঁর অভিষিক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ২০ মন ভেজাল মধু উদ্ধার

দাওয়াত দিয়ে নগদ টাকা নেওয়া বন্ধের দাবি

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

পাবনায় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া আর মাদকের রমরমা ব্যবসা!

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

নলডাঙ্গা ডিগ্রি কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।‌

আরমান-আলমগীরের নেতৃত্ব লংগদু প্রেসক্লাব

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

ধর্ষণ মামলায় পাবনার সাবেক এমপি আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন