https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৫, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর জেলায় এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী রুবেল হোসেনকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (০৫ মার্চ) দুপুরে শহরের কানইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধুনা গ্রামের কার্তিক পাহাড়িয়ার স্ত্রী স্বরসতী পাহাড়িয়া তার শিশু কন্যা বৃষ্টি পাহাড়িয়াকে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যান।

পরে বৃষ্টিকে ভর্তি করে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন পেছন থেকে স্বরসতী পাহাড়িয়াকে জড়িয়ে ধরেন। এ সময় স্বরসতী পাহাড়িয়াকে ধর্ষণ চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ অবস্থায় স্বরসতী পাহাড়িয়া চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে রুবেল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় স্বরসতী পাহাড়িয়া বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি রুবেল হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে থানা থেকে একটি মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে পলাতক রুবেল হোসেনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এছাড়া মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাধাই মুন্ডাসহ আরও অনেকে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী থেকে গ্রেফতার

খালেদা জিয়ার মৃত্যুতে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে: চরমোনাই পীর

বোয়ালখালীতে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানা

কয়রায় আগুনে পুড়ে বসতঘর ছাই

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ!!

নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার রডের আঘাতে দোকানির মৃত্যু

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ