https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২০ মার্চ ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২০, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিশেষে আরো ৭৫ টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা। আর সেই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ।

সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। তিনি ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার বর্তমানের লক্ষীপুর গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহনের পর ১৯৯৭ সালের ২০ মে কক্সবাজার পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশনায় শুরু হয় আশ্রায়ন প্রকল্প। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। একই সাথে গোমস্তাপুর উপজেলার “ক” শ্রেনির পরিবারের নিকট ৪র্থ পর্যায়ে ৭৫ টি ঘর হস্তান্তর করা হবে। এ উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে গোমস্তাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণের লক্ষে ক্ষুধামুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগের স্বার্থকতা ও সফলতা কামনা করছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণার মদনে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামের হারুনের  কফিন বন্দী লাশ সৌদি থেকে বাংলাদেশে।

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা।

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

আবারো প্রতারক চক্র দুর্জয় জুলেখার অপপ্রচারে দুই সাংবাদিকদের নাম

তাহিরপুর সীমান্তে জব্দকৃত সরকারি কয়লা গোপনে বিক্রি ,  কয়লাসহ নৌকা আটক

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রস্তুতিতে ঐক্যবদ্ধ চাঁদপাশা বিএনপি

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী

জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল পাস