https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 17 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি’তে সীতাকুণ্ডের একটি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসানসহ ৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ।
গত সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু মনছুরের আদালতে (জেলা ও দায়রা জজ) এই মামলা দায়ের করে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ।
মামলায় অভিযুক্তরা হলেন ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান (৪২), মো. জাহিদুল করিম ওরফে রিমন (৩০), মো. শওকত আলী ওরফে রিফাত (২৯), কাজী মোহাম্মদ রুবাইদুল হাসান (৩৫) ও কামাল হোসাইন (৩৮)।
মামলা সূত্রে জানা যায়, সময়মত চেকের টাকা পরিশোধ না করায় ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ। এতে ক্ষিপ্ত হয়ে এলবিয়ন গ্রুপ’র বিরুদ্ধে উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলক সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি’তে ও নগরীর বিভিন্ন জায়গায় পোস্টারিং করে অপপ্রচার ও হুমকির অভিযোগ উঠে শহিদুল হাসানের বিরুদ্ধে।
পরে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করলে উল্টো প্রতারণা, চুক্তিভঙ্গসহ একাধিক ‘ভিত্তিহীন’ অভিযোগ এনে মামলা করেছেন বলে অভিযোগ তুলেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র ম্যানেজার মো. রফিক আহমদ।
মামলা সূত্রে জানা যায়, ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড থেকে নগদ টাকা ও বাকীতে ওষুধ ক্রয় করতেন। লেনদেনের ধারাবাহিকতায় ওষুধ ক্রয় বাবদ পাওনা হলে এলবিয়ান ল্যাবরেটরিজ লিমিটেড’কে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকার ৫টি চেক দেন শহিদুল হাসান। কিন্তু সেই চেকের টাকা সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হলে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র ম্যানেজার মো. রফিক আহমদ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শহিদুল হাসানের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করেন। এই মামলায় জামিনের পর শহিদুল হাসান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, অপপ্রচার ও হুমকি দিতে থাকে। এতে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন। সর্বশেষ হুমকি, অপপ্রচার ও সময়মতো টাকা পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ এনে ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়ির ম্যানেজার মো. রফিক আহমদ।
এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ বলেন, এটি আমাদের কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। এটি মূলত তারা নিজেদের প্রতারণা ঢাকতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার। এ নিয়ে আমরা মহামান্য আদালতে মামলা দায়ের করেছি।
অভিযোগ রয়েছে, ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মো. শাহদিুল হাসান ২০০৫ সালে সান ফার্মা নামে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতষ্ঠানে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদে শুরু করে। এখানে বেশ কিছুদিন চাকরি করলেও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সান ফার্মা থেকে চাকরিচ্যুত হয়।


সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

বাগমারায় তিন প্যাকেজে পাঁচটি রাস্তা এইচবিবিকরণ কাজের লটারী অনুষ্ঠিত

জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এর প্রতিবাদ

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর কড়া শুল্কারোপ করতে যাচ্ছে বাংলাদেশ

বাগমারায় পাঁচ বছর চাকুরির পর পদ শূন্য দেখালেন অধ্যক্ষ বিভিন্ন দপ্তরে নালিশ

লালপুরে যাত্রীবেশে নারীর থেকে ৭০ হাজার টাকা ছিনতাই!

পেশায় আইনজীবী হলেও ওকালতিতে আয় নেই দুলুর

‘ঘনিষ্ঠ মিত্র’ বলে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

শীতের রাতে ছিন্নমূল মানুষ পেল সেভিয়রের উষ্ণ পরশ