https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে ৭৭ বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক।

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১৮, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের চাপরাইল বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার চাপরাইল এলাকার মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে আবুল কাশেম (৫২) ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (৫০)।

পুলিশ এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আব্দুর রহিম মোল্যার নেতৃত্বে এসআই কাবিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে চাপরাইল গ্রামের সাবেক ইউপি সদস্য রহিমা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকরা হয়। এ সময় তার বাড়ি তল্লাশী করে একটা ড্রামের ভিতর থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার শেষে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, বিষয়টি নিশ্চিত করে বলেন, শুকবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাপরাইল গ্রাম থেকে ৭৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এর আগে আটক শুকুর আলী বিশ্বাসের নামে একটি ও তার স্ত্রী রহিমা বেগমের নামে ৩টি মাদকের মামলা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি’

মৌ মধুবন্তী কবিতায় সমকালীন চিত্র অঙ্কন করেন

বহুতল ভবনের নকশা বিতর্ক: একজনের দায়, নাকি সিস্টেমের গলদ?

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।

মাকে বিরল সম্মান দিয়ে  হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আনলো ছেলেরা

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মনোনয়নপত্র তুললেও জমা দিতে পারলেন না হিরো আলম

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ