https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৫ মার্চ ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এক মুরগি দিনে দিচ্ছে দুই ডিম!

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৫, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

একটি মুরগি স্বাভাবিকভাবে দিনে একটি ডিম দিয়ে থাকে। কিন্তু একটি ব্রয়লার মুরগি প্রতিদিন দুইটি ডিম দেয়ার ঘটনা রীতিমতো অবাক করেছে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের রাকিবুল ইসলামের বাড়িতে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

গত চার মাস ধরে মুরগিটি প্রতিদিন দুইটি করে ডিম দিচ্ছে। মুরগিটি এক নজর দেখতে আশপাশের ছোট বড় অনেক মানুষ ভিড় করছেন।

মুরগির মালিক রাকিবুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

তিনি বলেন, নাটোর বিসমিল্লাহ হ্যাচারী থেকে ১০০টি ব্রয়লার মুরগি কিননে বাড়িতে নিয়ে আসেন। পরিচর্যা আর যত্নে মুরগির বাচ্চাগুলো বড় হতে থাকে। মুরগিগুলো এক পর্যায়ে বড় হলে একটি মুরগি রেখে বাকি মুরগিগুলো তিনি বিক্রি করে দেন। হঠ্যৎ একদিন মুরগি ঘর থেকে ছাড়তে গিয়ে একটি ডিম দেখে রীতিমতো অবাক হন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারপর প্রতিদিন ওই মুরগি দুইটি করে ডিম দিতে থাকে। এভাবে গত ৪ মাস থেকে দুইটি করে ডিম দিচ্ছে মুরগিটি। রাতে একটি ডিম দেয় এবং বিকেলে আরেকটি ডিম দেয়। মুরগিটির ওজন প্রায় ৬ কেজি।

স্থানীয় সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন, একটি মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা জানি, স্বাভাবিক ভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু রাকিবুল ইসলাম ভাইয়ের একটি ব্রয়লার মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। দেখে আমরা অবাক হয়েছি।

মুরগিটিকে দেখতে অনেকে ভিড় করছে তার বাড়িতে। আমি নিজে সরেজমিনে গিয়ে মুরগিটি পরিদর্শন করেছি। মুরগির ওজন প্রায় ৫/৬ কেজি হবে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উপজেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু বলেন, মুরগিটি একদিনে দুইটি করে ডিম দিচ্ছে। দেখে অবাক হয়েছে। একটি ব্রয়লার মুরগি ডিম দিচ্ছে। তাও আবার কয়েকদিনে দুইটি ডিম। আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

ff

উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, স্বাভাবিক ভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা পর পর একটি করে ডিম দেয়ার ঘটনাটি অস্বাভাবিক। আমরা ঢাকার গবেষক টিমকে আনার ব্যবস্থা করবো। মুরগি থেকে দুইটি করে ডিম দেয়া কারণ জাননা যাবে। তাহলে এ মুরগির জাত উদ্ভাবন করতে পারলে দেশে ডিমের চাহিদা পুরণ হবে। অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতাহানির শিকার

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নোয়াখালীতে মুজাহিদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মাস ব্যাপী কুরআন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার।

জামায়াত জানে ক্ষমতায় যেতে পারবে না, তাই নির্বাচন পেছাতে চায় : নূরুল কবীর

ডিমলায় ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, মা-ছেলে আটক।