https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালিন্দি নদীর চরে পড়ে থাকা রুহুল আমিনের মরদেহ আবার ভেসে গেল জোয়ারে

সনজু দেবনাথ, শ্যামনগর উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক টর্নোডোয় কালিন্দি নদীতে নিখোঁজ জেলে রুহুল আমিন (৫০) এর মরেদহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, শুক্রবার সকালে ভাটার সময় রুহুল আমিনের মৃতদেহ কালিন্দি নদীর ভারতীয় অংশের শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সামনের চরে পড়ে ছিল।

বিষয়টি শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে নিশ্চিত করার পর ডুবুরী নিয়ে তারা ১৪-১৫ জনের একটি দল তার মরদেহ উদ্ধারের জন্য সেখানে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জোয়ারের তোড়ে মৃতদেহটি আবার ভেসে যায়। তিনি বলেন, তারা এখনো উদ্ধার অভিযানে রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আকস্মিক টর্নেডোয় লন্ডভন্ড হয়ে যায় শ্যামনগর উপজেলার কৈখালী ও রমজাননগর ইউনিয়নের চারটি গ্রাম। এসময় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ এবং তিন শতাধিক বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়। একই সময় কালিন্দি নদীতে নৌকা উল্টে তিন জেলে নিখোঁজ হয়। এর মধ্যে দু’জনকে নৌ-পুলিশ উদ্ধার করতে সক্ষম হলেও পূর্ব কৈখালী গ্রামের মৃত রমজান আলী গাজীর ছেলে রুহুল আমিনকে খুঁজে পাওয়া যায়নি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান, রুহুল আমিনের মৃতদেহ ভাসতে দেখার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে সেখানে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিপদে সাহায্যকারী নারীর তুলনায় পুরুষেরা বেশি পায়

কিশোরগঞ্জে বোনের নামে মিথ্যা বদনাম রটানো ও বিয়ে ভেঙ্গে দেওয়ার আক্রোশে বন্ধুকে খুন, গ্রেপ্তার- ৪

প্রাথমিক বিদ্যালয়’র ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত

ডক্টর’স ডোর ডায়াগনষ্টিক সেন্টার এর ষান্মাসিক কর্মী মূল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কিসের টানে ঢাকা ছাড়লেন পরীমণি

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

সিংড়ায় ধান ভাঙ্গানোর মেশিনে জরিয়ে এক শ্রমিক নিহত

শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন।