https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রোজা রেখে নামাজ না পড়লে যে ক্ষতি

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৩, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নামাজ ইসলামের দ্বিতীয় রুকন বা স্তম্ভ। ইমানের পরই নামাজের স্থান। নামাজ বারো মাসই আদায় করতে হয়। আর রোজা শুধু মাহে রমজানে ফরজ।

একজন মুমিন মুসলমান বছরজুড়ে নামাজ আদায় করবেন_ এটাই স্বাভাবিক। এর পর যখন পবিত্র মাহে রমজানের আগমন ঘটবে, তখন নামাজ আদায়ের পাশাপাশি রমজানের রোজাগুলোও পালন করবেন।

একজন রোজাদার শুধু রোজা রাখবেন, নামাজ পড়বেন না_ এমনটা কখনও কল্পনা করা যায় না। নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে প্রচুর আলোচনা রয়েছে।

এক হাদিসে এসেছে, বুরাইদা রাযি. বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ تَرَكَ صَلاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ

যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়। (বুখারী  ৫২০)

ইবনুল কায়্যিম তার  এ হাদিসের মর্মার্থ আলোচনা করতে গিয়ে বলেন,

‘বেনামাজি ব্যক্তি দুই ধরণের-

(১) পুরোপুরিভাবে ত্যাগ করা। কোন নামাজই না পড়া। এ ব্যক্তির সমস্ত আমল বিফলে যাবে।

(২) বিশেষ কোন দিন বিশেষ কোন নামাজ ত্যাগ করা। এক্ষেত্রে তার বিশেষ দিনের আমল বিফলে যাবে। অর্থাৎ সার্বিকভাবে নামাজ ত্যাগ করলে তার সার্বিক আমল বিফলে যাবে। আর বিশেষ নামাজ ত্যাগ করলে বিশেষ আমল বিফলে যাবে। ” (আসসালাত পৃ-৬৫)

সুতরাং নামাজ না পড়ে রোজা রাখলে রোজা আদায় হবে না; এমনটা বলা যাবে না। অনুরূপভাবে সে রোজার সাওয়াব পাচ্ছে ; এটা বলাও কঠিন। এজন্য আমরা এমন ব্যক্তিকে বলবো, নামাজ পড়ুন, রোজাও রাখুন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

১২ বছর ধরে শিকলবন্দী এক জীবনের গল্প: প্রেমে ব্যর্থতার পর মানসিক ভারসাম্য হারানো মামুনের পাশে দাঁড়াল সহপাঠীরা 

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

লালপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর