https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রেজাউল রহিম লাল ও গোলাম ফারুক প্রিন্স

সম্মেলনের এক বছর পর গত ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটি ঘোষণার ১৫ দিন পর পরিবর্তন এনে পুনরায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে কৃষ্ণপুর বলয়ের পুনরুত্থান ঘটেছে। পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল রহিম লাল এবং পাবনা সদর আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বাধীন এই কমিটি নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সোমবার (৬ মার্চ) আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সম্মেলনের ঠিক এক বছর পর পাবনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র কামরুল হাসান মিন্টুকে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জলকে তৃতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরীফ কমিটি রাখা হয়। এছাড়াও পাবনা পৌরসভা নির্বাচনে দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত মেয়র শরিফ উদ্দিন প্রধানসহ তার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নোটিশপ্রাপ্ত হওয়া বেশ কয়েকজনকে রাখা হয় কমিটিতে।

এই কমিটি ঘোষণার পরপরই দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে পাবনা শহরের কৃষ্ণপুর এলাকায় হতাশ ও ক্ষোভ দেখা দেয়। পাবনায় আওয়ামী লীগের কর্তৃত্ব কৃষ্ণপুর এলাকাভিত্তিক। সদর আসনের সংসদ সদস্য, নারী সংসদ সদস্য, পাবনা পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সবই ওই এলাকান। ফলে বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের কর্তৃত্ব-আধিপত্য চলছিল ওই এলাকার। সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও প্রথম পূর্ণাঙ্গ কমিটিতে কৃষ্ণপুরের কর্তৃত্ব অনেকটা ধসে পড়েছিল।

পরিবর্তন এনে নতুন এই কমিটিতে বিএনপি থেকে যোগ দেওয়া সাবেক মেয়র কামরুল হাসান মিন্টুকে প্রথম থেকে দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নামিয়ে দেওয়া হয়েছে। প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে থাকে অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। এছাড়াও কৃষ্ণপুরের আলোচিত নেতা প্রথম কমিটি থেকে ছিটকে পড়া কামিল হোসেনকে নতুন কমিটিতে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। সহ-সভাপতি পদেও কয়েকজনকে পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ব্রাজিল পারেনি কি হৈছে, পরিমনি ঠিকই পারবে! জেনে নিন ৫ স্বামীর তালিকা ও মেয়াদকাল

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে দু”দিনব্যাপী ডিজিটাল মেলা নিয়ে সংবাদ সম্মেলন

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

প্রেমের টানে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ!

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ্যে দেয়ালে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান লিখনকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৩ জন আটক

ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রামে হাত ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

রাণীশংকৈল একই রাতে ৭টি দোকানে চুরি

কালীগঞ্জে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী তৎপরতায় ফেন্সিডিল ও ইসকাপ উদ্ধার