https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৫, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলুন দোকানিকে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার হরিনদিয়া গ্রামের মুত আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার হরিনদিয়া বাজারে নিজের সেলুনের দোকানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বিমল চন্দ্র দাস। সে সময় বাড়ির পাশে মাঠে পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের ছোট ভাই মদন চন্দ্র দাস বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে হাফিজুর রহমান এবং নাসির উদ্দিনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন। শুনানি শেষে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু তদন্ত কমিটিতেই আটকা মাসের পর মাস

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

নবাবগঞ্জে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে খাজনার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-৩

ঝিনাইদহে সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা!!

দৌলতপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা

দুর্জয় জুলেখা চক্রের মুখোশ উন্মোচন করায় রোষানলে সাংবাদিক শান্ত

কালিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল করায় এক স্কুল-ছাত্রীর আত্মহত্যা