https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’

যদি নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না যায়, তবে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘সামনে নির্বাচন। এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমাদের নেতা বলেছেন অত সহজ না। নৌকা নাই ধানের শীষ জিতে যাবে- এত সহজ মনে করো না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবিলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবিলা করেছি, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘চারিদিক যা ঘটছে। কী এমন করলো বাংলাদেশ যে, ভারত সেটা সহ্য করতে পারছে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়াইছে। কেন তাড়াইছে? তিনি ৬০ লক্ষ মামলা দিয়েছে।  আসামি বানিয়েছে। পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি।’

বিএনপি নেতা বলেন, ‘যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রীর দাবি করে, এমন কোনো ব্যাংক নেই, সে টাকা লুট করে বিদেশে পাচার করেনি। গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষকে ঢুকিয়েছে তার হিসাব নেই। এই মহিলাটা নিজের কৃতকর্মের জন্য ধরা খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়েছে। দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে—এ রকম প্রধানমন্ত্রী এর আগে ছিল না।’

তিনি বলেন, ‘সুতরাং তার জন্য যারা মমতা দেখায়, এখনো মায়া কান্না করে, তাদের এগুলো করে লাভ নেই। যার যেটা পরিণতি সেটা তার কর্মের মাধ্যমে নির্ধারণ হয়ে যায়। ছোট ছোট ছেলেরা—স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের—তাদের কীভাবে নির্বিচারে মেরেছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাবেক পুলিশ সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপরক্ষে সুধী সমাবেশ শনিবার

নাটোরে ৬ মাস পরে যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

বরিশাল-৩: কারাবন্দী তিনবারের সাবেক এমপি টিপুর পক্ষে ভোট চাইছেন কন্যা হাবিবা কিবরিয়া

নবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূল সদস্য গ্রেফতার

“ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না” বলা যুবদল নেতা বহিষ্কার

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

যুবলীগ নেতার নেতৃত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধরের অভিযোগ

বান্দরবানের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব

মিথ্যা সংবাদ প্রকাশের’ প্রতিবাদ জানালেন মাশরাফি