https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে জনতার ঢল।।

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১০, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শহরের নলডাঙ্গা রোডস্থ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে থাকে। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির প্রায় ৭ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে দোয়া ও
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম
সমিনুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি,
দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী
মারা গেছে ও পঙ্গুত্ব বরণ করা নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের
আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে
উপস্থিত থেকে এই অবৈধ সরকারকে বিতাড়িত করার আহবান জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা

সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা

গোমস্তাপুরে পরিপক্ক আম পাড়া এবং বাজারজাত করণের উদ্বোধন

ক্যাম্পাস পাওয়ার প্রেজেন্টার : সিজন ২.০’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

লালমনিরহাটে আগুন লেগে পুড়লো বসত-ঘর

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

লংগদুতে মরা মুরগী বিক্রেতা পুলিশ কতৃক মুচলেকার বিনিময়ে পেয়েছে দায়মুক্তি

বড়াইগ্রামে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

গুরুদাসপুরে অবৈধ অস্ত্রসহ এক যুবক আটক