https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটে আগুন লেগে পুড়লো বসত-ঘর

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৮, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চকমল বর্মন নামে এক দিনমজুরের বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের বালইরহাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের বালইরহাট এলাকার দিনমজুর চকমল বর্মনের বাড়িতে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই চারটি ঘরের আসবাবপত্র সব পুড়ে যায়।
কান্না জড়িত কণ্ঠে দিনমজুর চকমল বলেন, আমার সব শেষ গেল। অনেক কষ্টে ঘরগুলো বানিয়েছিলাম। বাড়িতে হঠাৎ আগুন লেগে আমার সব শেষ করে দিলো।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালীগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

কাঠালিয়ায় বিদ্যুৎের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

“ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না” বলা যুবদল নেতা বহিষ্কার

প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী  নির্দেশনা 

ঝিনাইদহে পুকুরে মিলল চা দোকানির মরদেহ।

তাহিরপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ মিছিল

নোয়াখালীর চৌমুহনীতে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নতুন চেয়ারম্যান