https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 13 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সাখাওয়াত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মর্দানা তেতুলিয়াা গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়াার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মুকুল। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা দশজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদ- দেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

কারওয়ান বাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

টেকনাফ শামলাপুর বাজারে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার।

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য ভাই-ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে উপহার দিলেন, এমপি এনামুল হক

গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের

What Is Usually Return To Player Rtp In Casinos

What Is Usually Return To Player Rtp In Casinos

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, সেন্টমার্টিনে আটকা জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

নবাবগঞ্জে স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

এসএসসি পরীক্ষার ভালো ও খারাপ ফলাফলকে নিয়ে অবিভাবকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি