https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীতে ইস্টার সানডে পালন

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
এপ্রিল ১০, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬টি খ্রিস্টান ধর্মপল্লীতে রোববার যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে। খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে, যীশু খ্রিস্ট ৩৭ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস অর্থাৎ ৪০তম দিনে তিনি পুনরুত্থিত হন। আর এই ৪০ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন।
ইস্টার সানডে উপলক্ষে বনপাড়া লুর্দের রাণী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭ ও ৯টায় প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা।
একইভাবে উপজেলার ভবানীপুর, কুমরুল, মানগাছা, রাজাপুর, বোর্ণী খ্রিস্টান ধর্মপল্লীর চার্চে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই, মিষ্টি, কলা, চিড়া, মুড়ি, দুধসহ বিভিন্ন ধরণের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয়।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

গাইবান্ধায় সাবেক এমপির স্ত্রীকে ৪ মাসের আটকাদেশ।

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু আহত ১

আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে

মধ্যনগরে এম শহীদের নেতৃত্বে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল,আটক ২

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য আহত: ডিএমপি কমিশনার

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বারহাট্টায় জেলা পুলিশের সুধী সমাবেশ