https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 7 July 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক গৃহশিক্ষক। গত চারদিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরিব মানুষ। পুলিশ চারদিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ হয়েছে কিনা এখনো জানি না। তবে শুনেছি ওই গৃহশিক্ষক ও নিখোঁজ গৃহিণী দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা স্বেচ্ছায় পালিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বাবুগঞ্জে বিএনপি নেতা এনামুল বহিষ্কার

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় মিতালি সুইটস্ এন্ড বেকারীর শুভ উদ্বোধন।

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুলেল লিফলেট বিতরণ

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত চার।

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ