https://www.facebook.com/shirsokhabor/
Monday , 13 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মধ্যনগরে এম শহীদের নেতৃত্বে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল,আটক ২

এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগরে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় অবরোধ কর্মসূচির ২য় দিনে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মধ্যনগর উপজেলা বিএনপি।এসময় দুই জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
আজ বিএনপির ৪র্থ দফার ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে এই প্রথম সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মধ্যনগর টু ধর্মপাশা সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
বিএনপির ডাকা ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হচ্ছে। মাঠে নেই মধ্যনগর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বেশীরভাগ পদধারী নেতা। গত ৩১ অক্টোবর থেকে চলমান অবরোধের সমর্থনে মিছিল কিংবা কোনো সভা-সমাবেশ দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।একরকম বন্ধই রয়েছে দলটির কার্যালয়। এছাড়া গ্রেফতার আতঙ্কে উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের শীর্ষ-মধ্যম শ্রেণির নেতারা রয়েছেন আত্মগোপনে।চতুর্থ দফার ৪৮ ঘন্টা অবরোধ কে সমর্থন জানিয়ে এই প্রথম মধ্যনগর উপজেলা বিএনপির ব্যানারে সড়কে অবরোধ করতে দেখা গিয়েছে এম শহীদের নেতৃত্বে নেতাকর্মীদের।
এসময় ওয়াসিল আহম্মেদ ও রেজাউল নামে বিএনপির দুই কর্মী কে মধ্যনগর থানা পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোমস্তাপুরে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যাটারসন সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক -নাহাত চৌধুরী

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত।

জবি ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা