https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ মে ২০২৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রতিবেদক
Amirul Islam
মে ২১, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আগামী ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

রোববার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এই তথ্য জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, বারবার প্রশাসনের কাছে আমাদের দাবি বাস্তবায়নের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। যে কারণে শ্রমিকরা একজোট হয়ে দাবি আদায়ে গত ০৩ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে এসএসির পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যহার করি। কিন্তু পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। তাই আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতি’র সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি মো: আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো: সুমন মিয়া।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীতে শান্তিপূর্ন নির্বাচনে প্রার্থীদের ঐক্যমত

লালপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের শান্তি সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন

কাতারে চার প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঝিনাইদহে।।

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

নোয়াখালীর চৌমুহনীতে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের মুক্তি চায় বিএনপি

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ